অতিরিক্ত তথ্য
সুডোকু অঙ্কের খেলা, বুদ্ধির খেলা। মস্তিষ্কের ব্যায়ামের জন্য এই পাজল অত্যন্ত জনপ্রিয়। শুধু বিনোদনের জন্য নয়, চিন্তার গভীরতা বাড়াতেও সুডোকু জরুরী। ধৈর্য্য বাড়াতে এবং সমস্যা সমাধানে দক্ষ হতেও সুডোকুর বিকল্প মেলা ভার। কারণ, এই ধাঁধা সমাধান করতে গেলে লাগে পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা ও ধাপে ধাপে সমাধানের কৌশল। সুডোকু সমাধান করতে জানেন না? তাতেও সমস্যা নেই। বইয়ে সুডোকুর নিয়ম দেওয়ার পাশাপাশি একটি সুডোকু ধাপে ধাপে সমাধান করে দেখানো হয়েছে। ফলে যারা সুডোকুতে নবিশ, তাঁরাও এই জনপ্রিয় ধাঁধা মেলাতে পারবেন। আর যারা আগে থেকেই সুডোকু মেলাতে পারেন, তাদের জন্য কঠিন ধাঁধা রয়েছেই। সুডোকু শেখা হয়ে গেলে বিশ্বমঞ্চের সুডোকু সম্পর্কে জানতে পারবেন। প্রতিবছর ওয়ার্ল্ড সুডোকু চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। সেখানে কীভাবে অংশ নিতে হবে, কোন ধরনের সুডোকু থাকে—সব বিস্তারিত বলা হয়েছে ‘সুডোকুর বিশ্ব আসর’ অধ্যায়ে। আর বিশ্বমঞ্চের সুডোকু কেমন হয়, তা বোঝানোর জন্য দেওয়া হয়েছে সেরকম ১০টি সুডোকু।
| বইয়ের নাম | সুডোকু আর সুডোকু |
| লেখক | কাজী আকাশ |
| প্রকাশক | প্র প্রকাশন |
| সংস্করণ | 1 |
| পৃষ্ঠা | 120 |
| ভাষা | বাংলা |
| ISBN | 9789842946516 |
| আকার | পেপারব্যাক |