Qazi Akash Logo
কাজী আকাশ
রানির মুকুট রহস্য
গোয়েন্দারহস্য
২০২৬

রানির মুকুট রহস্য

মাঝরাতে হঠাৎ টেলিফোন বেজে উঠল। ফোন পেয়ে লাফিয়ে উঠল ম্যাক। লাইনের ওপাশ থেকে কথা বলছেন স্বয়ং ইংল্যান্ডের রানি! রাজপরিবারের সবচেয়ে দামি রত্নভান্ডার চুরি হয়ে গেছে। তদন্তের ভার পড়ল ম্যাকের ওপর। রাতারাতি সে হয়ে গেল গোয়েন্দা। ম্যাক কি পারবে জীবনের প্রথম মিশনে সফল হতে? হাসি, উত্তেজনা ও রুদ্ধশ্বাস সব ঘটনায় ভরপুর এই বই তোমাকে নিয়ে যাবে গোয়েন্দাদের এক অদ্ভুত দুনিয়ায়।

০.০বিস্তারিত দেখুন
দ্য নাম্বার ডেভিল
গণিত
২০২৬

দ্য নাম্বার ডেভিল

একটি গাণিতিক অভিযান

অঙ্কের কথা শুনলেই রোহানের যেন জ্বর আসে। ক্লাসে অঙ্কের স্যারের বকুনি খেয়ে ওর রাতের ঘুমই হারাম। কিন্তু একদিন রাতে ওর স্বপ্নে হাজির হলো এক সংখ্যার ভূত। এই ভূত কিন্তু মোটেও ভয়ংকর নয়। টানা বারো রাতের ১২টি জাদুকরী স্বপ্নে সে রোহানকে নিয়ে গেল সংখ্যার এক অদ্ভুত দুনিয়ায়। সেখানে ১ হলো সব সংখ্যার বস, মৌলিক সংখ্যাগুলো ভীষণ একগুঁয়ে, শূন্য হলো সবচেয়ে রহস্যময়।

০.০বিস্তারিত দেখুন
সুডোকু আর সুডোকু
গণিত
২০২৬

সুডোকু আর সুডোকু

এই বইয়ে মোট ১০০ সুডোকু ও তার সমাধান রয়েছে। সুডোকুগুলো সহজ, মধ্যম, কঠিন ও বিশ্বমঞ্চের সুডোকু—এই চার ভাগে ভাগ করা হয়েছে। পাশাপাশি পাঠক যেন সুডোকুর ইতিহাস জানতে পারে, সেজন্য সুডোকুর ইতিহাস নামে একটা অধ্যায় রয়েছে।

৫.০বিস্তারিত দেখুন
ঝটপট গণিত
গণিত
২০২৫

ঝটপট গণিত

সহজ কলাকৌশল

হিসাব-নিকাশ ছাড়া আমরা এক দিনও চলতে পারি না। শিক্ষার্থীদের, বিশেষ করে চাকরিপ্রার্থী বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য কথাটা আরও বেশি প্রযোজ্য। তাই এ বই সবার জন্য। বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ৩০ দিনে সবাই শেষ করতে পারেন। এক মাস পরে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সমাধান করা যাবে নিমেষে।

০.০বিস্তারিত দেখুন
মাথায় যত প্রশ্ন আসে
বিজ্ঞান
২০২৫

মাথায় যত প্রশ্ন আসে

পৃথিবীর প্রথম বিজ্ঞানী কে? বাংলাদেশে বরফ পড়ে না কেন? বিশ্বে মোট কত প্রজাতির প্রাণী আছে? এমন নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় প্রতিদিন। এরকম ৪০টি মজার প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর নিয়ে এ বই। শিক্ষার্থী, শিক্ষক, বিজ্ঞানমনস্ক পাঠক কিংবা যেকোনো কৌতূহলী মানুষ—এ বই সবার জন্য।

০.০বিস্তারিত দেখুন
গণিতের চমক
গণিত
২০২৫

গণিতের চমক

৪৫ ও ১১ গুণ করলে কত হবে? নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছ। কিন্তু কৌশল জানা থাকলে উত্তর করতে পারবে মাত্র ১ সেকেন্ডে। ৪ + ৫ = ৯, তাই উত্তর হলো ৪৯৫। অর্থাৎ ৪ ও ৫-এর যোগফল শুধু মাঝে বসিয়ে দিলেই হয়ে যাবে উত্তর। এ বইয়ের সাহায্যে তুমি তোমার বন্ধুদের চেয়ে একধাপ এগিয়ে থাকতে পারবে। গণিতের এই আনন্দযজ্ঞে তোমাকে স্বাগতম।

০.০বিস্তারিত দেখুন
গণিতের খেলা গণিতের মজা
গণিতধাঁধা
২০২৪

গণিতের খেলা গণিতের মজা

গণিত বিজ্ঞানের ভাষা। গণিতের মধ্যে ফুটে ওঠে মহাবিশ্বের সৌন্দর্য। এই সৌন্দর্য বোঝার জন্য গণিতের ভেতরে ঢুকতে হবে, এর কার্যপদ্ধতি বুঝতে হবে। সেই সঙ্গে করতে হবে বুদ্ধির ব্যায়াম। শিক্ষার্থীদের গণিতের এই আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেবে গণিতের খেলা গণিতের মজা। বইটিতে গণিতের ১০০টি ধাঁধা আছে। ধাঁধাগুলোর সমাধান করলে নতুন সমস্যা সমাধানের আনন্দ যেমন পাওয়া যাবে, তেমনি বাড়বে সৃজনশীল দক্ষতা। শিক্ষার্থীরা বুঝতে পারবে গণিতচর্চার আনন্দ। গণিতের এ আনন্দযজ্ঞে সবাইকে স্বাগত!

০.০বিস্তারিত দেখুন
বুদ্ধির খেলা সুডোকু
গণিতধাঁধা
২০২৪

বুদ্ধির খেলা সুডোকু

সুডোকু জাপানি খেলা হলেও বাংলাদেশে এখন বেশ জনপ্রিয়। তবে বাংলায় সুডোকুর বই নেই বললেই চলে। বুদ্ধির বিকাশে সুডোকু চর্চা বেশ প্রয়োজনীয়, জরুরিও বটে। প্রথম দেখায় জটিল মনে হলেও এর সমাধান সহজ। সেজন্য দরকার কিছুটা ধৈর্য্য ও চিন্তাশক্তি। এই বইয়ে সুডোকুর ইতিহাস, সমাধানের নিয়মসহ ২০০ সমস্যা রয়েছে। মগজে শান দিতে চাইলে বইটির সঙ্গে একটা কলম নিয়ে এখনই বসে যান।

৪.০বিস্তারিত দেখুন