মঙ্গোলদের বিশ্বজয়ের রহস্য
কোনো আপস নয়, শুধু ধ্বংস ও মনস্তাত্ত্বিক যুদ্ধ দিয়ে যেভাবে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়েছিল মঙ্গোলরা।
১
মঙ্গোলদের কাছে আপস বলে কিছু ছিল না। নিশাপুর শহরটি তাদের বাধা দেওয়ায় তারা প্রায় ১০ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এরপর পুরো শহরটিই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
২
যেকোনো শহর আক্রমণের আগে মঙ্গোলরা একটি সুযোগ দিত। হয় বশ্যতা স্বীকার করো, নাহলে নিশ্চিহ্ন হয়ে যাও! যারা বিনা যুদ্ধে হার মানত তারা বেঁচে যেত। যারা লড়ত, তাদের পরিণতি হতো ভয়াবহ।
৩
মঙ্গোলদের নিষ্ঠুরতা এখানেই শেষ ছিল না। তারা আগের যুদ্ধে বন্দি হওয়া মানুষদের পরবর্তী যুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড় করিয়ে দিত। অর্থাৎ, নিরীহ বন্দিদের তারা ঢাল হিসেবে ব্যবহার করত!
৪
বিজিত শহরের মানুষদের শুধু হত্যা করেই ক্ষান্ত হতো না তারা। মৃত মানুষদের মাথার খুলি দিয়ে বিশাল পিরামিড বানাত। যারা বিদ্রোহ করার কথা ভাবত, তাদের জন্য এটি ছিল একটি ভয়ংকর সতর্কবার্তা।
৫
এসব হত্যাযজ্ঞ শুধু পাগলামি ছিল না, এটি ছিল তাদের সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভয়কে এমন এক নিখুঁত অস্ত্র হিসেবে তারা ব্যবহার করত, যার কারণে বহু অঞ্চল বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করতে বাধ্য হতো।
প্রিয় পাঠক
কৌতূহল থামাবেন না!
বিজ্ঞান, গণিত, প্রযুক্তি বা ইতিহাসের এমন দারুণ সব লেখা পড়তে নিয়মিত ভিজিট করুন qaziakash.com। প্রতিদিন নতুন লেখা প্রকাশিত হচ্ছে এই সাইটে।