বৃহস্পতির চাঁদের নতুন রহস্য
বৃহস্পতির চারটি বড় চাঁদের মধ্যে ক্যালিস্টো নিয়ে আলোচনা সবচেয়ে কম হয়। আগ্নেয়গিরি বা বিশাল মহাসাগর না থাকায়, প্রাচীন গর্তে ভরা এই চাঁদটাকে সবাই একটু বোরিং ভাবত।
কিন্তু এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জানাল অন্য কথা! সম্প্রতি বিজ্ঞানীরা ওয়েবের ডেটা ঘেঁটে দেখেছেন, ক্যালিস্টো মোটেও শান্ত নয়।
এর পৃষ্ঠে জলীয় বরফের দারুণ সব নকশা পাওয়া গেছে। চাঁদের একপাশে বরফগুলো প্রাচীন খাদের সাথে মিশে আছে, অন্যপাশে বৃহস্পতির রেডিয়েশনের কারণে তৈরি করেছে অদ্ভুত বৃত্তাকার প্যাটার্ন!
শুধু তা-ই নয়, সেখানে কঠিন কার্বন ডাই-অক্সাইড এবং খুব পাতলা বায়ুমণ্ডলেরও খোঁজ মিলেছে। সাথে পাওয়া গেছে কার্বন-নাইট্রোজেন যৌগ।
২০৩০-এর দশকে যখন জুস মিশন সেখানে পৌঁছাবে, তখন হয়তো সৌরজগতের এই অবহেলিত চাঁদটির আরও অনেক অজানা রহস্য আমাদের সামনে আসবে।
প্রিয় পাঠক
আরও চমক পেতে!
বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, ইতিহাস বা খেলাধুলার এমন আরও দারুণ সব লেখা মিস করতে না চাইলে নিয়মিত ভিজিট করুন qaziakash.com। প্রতিদিন নতুন লেখার আপডেট পেতে চোখ রাখুন ওয়েবসাইটে