ব্লুটুথ নামটি যেভাবে এল
ব্লুটুথের নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছর আগের এক ভাইকিং রাজার ইতিহাস!
মোবাইল থেকে কম্পিউটারে ডেটা আদান-প্রদানের জনপ্রিয় প্রযুক্তি ব্লুটুথের নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছর আগের এক ভাইকিং রাজার ইতিহাস! ডেনমার্ক ও নরওয়ের বিচ্ছিন্ন উপজাতিদের এক সুতোয় বেঁধেছিলেন রাজা হ্যারাল্ড ব্লুটুথ।
ঠিক একইভাবে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে তারহীন প্রযুক্তিতে যুক্ত করার ধারণা থেকেই ১৯৯৭ সালে ইন্টেলের এক ইঞ্জিনিয়ার এই প্রযুক্তির নাম রাখেন ব্লুটুথ।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ব্লুটুথের বিখ্যাত লোগোটি। এটি কেবল কোনো জ্যামিতিক নকশা নয়। প্রাচীন রুনিক বর্ণমালার দুটি অক্ষর H (ᚼ) এবং B (ᛒ) জুড়ে তৈরি হয়েছে এই লোগো, যা মূলত রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামের আদ্যক্ষর।
ইতিহাসবিদদের মতে, রাজার একটি দাঁত নষ্ট হয়ে কালচে বা নীলচে হয়ে গিয়েছিল, যেখান থেকে তার এমন অদ্ভুত নামের উৎপত্তি। ব্লুবেরি খাওয়ার কারণে এই নাম হয়েছিল বলে একটি মুখরোচক গল্প চালু আছে।
তবে ইতিহাসে এর শক্ত কোনো প্রমাণ নেই। হাজার বছর আগের এক রাজার পচা দাঁত যে আজকের আধুনিক প্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে, তা কে জানত!
প্রিয় পাঠক
আরও চমক পেতে!
বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, ইতিহাস বা খেলাধুলার এমন আরও দারুণ সব লেখা মিস করতে না চাইলে নিয়মিত ভিজিট করুন qaziakash.com। প্রতিদিন নতুন লেখার আপডেট পেতে চোখ রাখুন ওয়েবসাইটে।